Monday, March 16, 2026

ক্যান.সারে থমকে গেল মৃণাল সেনের ছবির অভিনেত্রীর জীবন! প্রয়াত উত্তরা বাওকর

Date:

Share post:

ক্যানসার কেঁড়ে নিল জীবন! মাত্র ৭৯ বছরেই থমকে গেল অভিনেত্রী উত্তরা বাওকরের হৃদস্পন্দন। পুণের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল।

আরও পড়ুন:সুযোগ পেলেই ফের হিং.স্র হয়ে উঠবে সিপিএম নামক হার্মাদরা

টেলিভিশনে জনপ্রিয় মুখ ছিলেন উত্তরা। অভিনয় করেছেন একাধিক হিন্দি এবং মরাঠি ছবিতে। তবে টেলিভিশনে আসার আগে দীর্ঘ সময়ে থিয়েটার করেছেন উত্তরা। অধ্যাপনাও করেছেন বেশ কয়েক বছর।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর ছাত্রছাত্রীদের মধ্যেও।

শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে তিনি টেলিভিশনে কেরিয়ার শুরু করেন। রুক্মাবতী কি হাভেলি’, ‘দঘি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ ‘আজা নাচলে’, ‘ডর’ প্রভৃতি ছবিতে উত্তরার অভিনয় তাঁকে বিশেষ ভাবে জনপ্রিয় করেছিল। তবে মৃণাল সেনের ছবি ‘একদিন আচনক’-এ সেরা পার্শ্বচরিত্রের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তরা। সে ছবিতে অধ্যাপকের স্ত্রীর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন উত্তরা। ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফেও বিশেষ সম্মান পেয়েছিলেন তিনি। ন্যাশনাল স্কুল অফ ড্রামার কৃতী ছাত্রী ছিলেন। সেখানেই পরবর্তী সময়ে অধ্যাপক হিসাবে যোগদান করেন তিনি।

পাশাপাশি একাধিক জনপ্রিয় টেলিভিশনের অনুষ্ঠানেও অভিনয় করেছিলেন উত্তরা। সেই তালিকায় রয়েছে, ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘রিশতে কোরা কাগজ’, ‘জসসি জ্যায়সি কোই ন্যাহি’ প্রভৃতি ধারাবাহিক।তবে ক্যানসারে কেঁড়ে নিল অভিনেত্রীর জীবন।

 

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...