Wednesday, June 3, 2026

বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলাদলের বাংলার ৩ কৃতিকে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আলিপুরে ধন্যধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী ভারতের মহিলা দলের রাজ্যের তিন কৃতি খেলোয়াড়কে সম্বর্ধনা দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার, তিতাস সাধু , রিচা ঘোষ ও ঋষিতা বসুর হাতে স্মারক এবং পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বোলিং কোচ রাজীব দত্তকেও পুরস্কৃত করা হয়।

দক্ষিণ আফ্রিকায় এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে কার্যত ধুলিসাৎ করে দেয় ভারতের মহিলা ব্রিগেড। সিনিয়র মহিলা দল এর আগে ২বার ফাইনালে উঠলেও কাপ জয় হয়নি। অধরা স্বপ্নপূরণ করে ইয়ং ব্রিগেড। এদিন তিন বিশ্বজয়ীকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। তিন খেলোয়াড়ের হাতে পাঁচ লক্ষ টাকা করে তুলে দেন।

আরও পড়ুন:অবশেষে লক্ষ্মীবারে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল বুঝলেন অধীর, খোঁচা কুণালের


 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...