Thursday, February 12, 2026

ময়নাগুড়িতে ভে*ঙে পড়ল হিমঘরের একাংশ, গ্যাস লিক করে অসু*স্থ একাধিক

Date:

Share post:

ময়নাগুড়ির জল্পেশ মন্দির (Jalpesh temple in Mainaguri) সংলগ্ন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আলুর হিমঘর (cold storage)! অ্যামোনিয়া গ্যাস (Ammonia gas) লিক করে অসু*স্থ একাধিক। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে গেছে NDRF এর টিম। গোটা গ্রামকে খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রবিবার থেকে আশঙ্কা করা হচ্ছিল যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে হিমঘর। ওই দিন হিমঘরের ছাদের একাংশ ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, হিমঘরে বিস্ফোরণ ঘটেছিল। এরপর থেকেই পুলিশ এলাকায় নজর রেখেছিল। আজ সন্ধে নাগাদ ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘর, চিন্তায় এলাকাবাসী। ইতিমধ্যেই জানা যাচ্ছে হিমঘরের ছাদের বাকি অংশটি এদিন ভেঙে পড় সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। প্রায় ৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাঁদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অন্যত্র সরানোর ব্যবস্থা করছে পুলিশ।

 

spot_img

Related articles

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...