Tuesday, May 12, 2026

রাজস্থানে দেখা মিলল অমৃতপালের! ফের খা.লিস্তানি নেতাকে ধরতে ব্যর্থ পুলিশ

Date:

Share post:

পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানে এবার দেখা মিললেল আবারও পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও হলেন খালিস্তানিপন্থী নেতা অমৃতপাল সিং। গত মাস থেকে অমৃতপালকে খুঁজছে পুলিশ।অথচ বিভিন্ন ছদ্মবেশ ধরেই পালিয়ে বেরাচ্ছেন তিনি।

আরও পড়ুন:হাম*লা হলে জবাব দিতে প্রস্তুত ভারত, ক*ড়া বার্তা জয়শংকরের

রাজস্থান পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজ্যের হনুমানগড় জেলায় দেখা গিয়েছে অমৃতপালকে। পাঞ্জাবের মুক্তসর এবং ফাজিলকা সীমান্তে রয়েছে এই জেলা। ওই সূত্র জানিয়েছে, পাঞ্জাব পুলিশের একটি দলও তল্লাশি চালাচ্ছে। হনুমানগড়ের যে বাড়িতে ছিলেন অমৃতপাল, তা ঘেরাও করা হয়েছিল। যদিও তার আগেই পালিয়ে গিয়েছিলেন অমৃতপাল। এর আগে যদিও রাজস্থান পুলিশ দাবি করেছিল, অমৃতপাল সে রাজ্যে নেই। তবে এই প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার জানিয়েছিলেন, খালিস্তানপন্থী নেতাকে তিনি চেনেন না। তবে ৬ ফুট উচ্চতার ফরসা এক বহিরাগতকে ওই বাড়িতে তিনি দেখেছিলেন। নিহাঙ্গদের মতো পোশাক পরেছিলেন।

হনুমানগড় জেলায় অভিযান চালিয়ে অমৃতপালকে ধরা যায়নি। তবে বৃহস্পতিবার সকালে তাঁর মায়ের কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন অবতার সিংহ খাণ্ডা। অমৃতপালের উত্থানের নেপথ্যে রয়েছেন তিনিই। ফোনে অমৃতপালের মাকে তিনি জানিয়েছিলেন, খালিস্তানপন্থী নেতার জীবন নিয়ে সংশয় রয়েছে। পুলিশি অভিযানের সময় ফের পালিয়ে গিয়েছেন তিনি। এ সব শুনে অমৃতপালের মা কেঁদে ফেলেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হরদীপ নামে এক ব্যক্তির বাড়িতে ছিলেন অমৃতপাল। বন্দুকবাজ হরদীপ ঘনিষ্ঠ ছিলেন অমৃতপালের। এই হরদীপের বাড়ি ভাটিণ্ডার তালওয়াণ্ডির খুব কাছে। অমৃতপালের সঙ্গে তিনিও পালিয়ে যান। বৃহস্পতিবার ভোর ৩টের সময় তাঁকে আটক করেছে পুলিশ। হনুমানগড়, গঙ্গানগরে তল্লাশি চলছে। প্রসঙ্গত, অমৃতপাল ফেরার হওয়ার কারণে এ বছর পাঞ্জাব পুলিশের বৈশাখীর ছুটি বাতিল হয়েছে।

 

 

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...