Tuesday, March 17, 2026

বাংলা শিখছেন, নববর্ষে রাজভবনে বাংলায় ভাষণ দেবেন রাজ্যপাল

Date:

Share post:

পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর প্রথম সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়ি। বাঙালি হওয়ার পথে আরও এক পা বাড়ালেন সি ভি আনন্দ বোস। বাংলা নববর্ষের প্রথমদিন অর্থাৎ, পয়লা বৈশাখ রাজভবনে এক অনুষ্ঠানে বাংলায় ভাষণ দেবেন রাজ্যপাল! রাজভবন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন:রাজস্থানে দেখা মিলল অমৃতপালের! ফের খা.লিস্তানি নেতাকে ধরতে ব্যর্থ পুলিশ

পদবি “বোস” হলেও রাজ্যপাল কিন্তু বাঙালি নন। কেরলের কোট্টায়ামে জন্ম সিভি আনন্দ বোসের। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর একাধিকবার বাংলার শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তাঁর মতে, ”যেখানেই কাজ করি না কেন, স্থানীয় ভাষা শেখা জরুরি। তাতে সাধারণ মানুষের উপকার হয়”। তাছাড়া বাংলা খুব সুন্দর ও মিষ্টি ভাষা বলেই মনে করেন আনন্দ বোস। কিছু কিছু বাংলা তিনি বুঝতেও পারেন।


এর আগে সরস্বতী পুজোর দিনে হাতেখড়ি অনুষ্ঠান হয় রাজভবনে। রাজ্যপালকে ‘অ-আ-ক-খ’ লেখায় দিয়াসিনি রায় নামে এক শিশু। শুধু তাই নয়, সরকারি স্কুলের এক শিক্ষক এখন তাঁকে নিয়মিত বাংলা শেখাচ্ছেন বলে খবর। তাই পয়লা বৈশাখে ইংরেজি ছেড়ে বাংলায় ভাষণও দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল!

 

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...