Monday, March 16, 2026

ভোট ঘোষণার আগেই শুভেন্দুর নির্দেশে একতরফা প্রার্থী ঘোষণা! নন্দীগ্রামে বিজেপির দ্বন্দ্ব চরমে

Date:

Share post:

বিজেপি নাকি ক্যাডারভিত্তিক দল, এই দলে ব্যক্তি প্রাধান্য পায় না। ব্যক্তির ঊর্ধ্বে দল, গোটা দেশে এটাই বিজেপির স্লোগান। কিন্তু বাংলার বুকে গেরুয়া শিবিরের সবেতেই উলট পুরাণ! শুভেন্দু অধিকারীর মতো দলবদলু তৎকালরা যেদিন থেকে বঙ্গ বিজেপিকে হাইজ্যাক করেছে, তারপর থেকেই দল প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো আচরণ করছে। আদি বিজেপির এই বাংলার বুকে ব্রাত্য। সাম্প্রতিক একটি ঘটনা বলে দিচ্ছে, বঙ্গ বিজেপির রাশ এখন শুভেন্দুর হাতেই। আর তা নিয়েই দলের অন্দরে প্রবল অসন্তোষ। অবশেষে কেন্দ্রীয় নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হল।

আরও পড়ুন:চৈত্র সংক্রান্তির সকালে বেলুড় মঠে রাজ্যপাল! বর্ষশেষের দিনে কোন কর্মসূচিতে অংশ নিলেন তিনি?

ঘটনা ঠিক কী? রাজ্যে এখনও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই নজিরবিহীনভাবে বিরোধী দলনেতা শুভেন্দুর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে কেন পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হল? রীতিমতো ক্ষুদ্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয়ভাবেই প্রার্থীদের নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হল বৈঠকে। সূত্রের খবর তেমনই।

শুভেন্দুর একতরফা নির্দেশে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের হরিপুর পঞ্চায়েতে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ১৫ আসনের পঞ্চায়েতে ১৪টিতেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। কেন আগাম প্রার্থী ঘোষণা? যেখানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ”পঞ্চায়েত নিয়ে আমরা বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি। প্রার্থীদের বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। কর্মীদের নাম ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসেছে”।

এদিকে, বিজেপি সূত্রে খবর ২০১৮ সালে যাঁরা প্রার্থী হয়েছিলেন, তাঁদের অনেকেই কেন বসে গিয়েছেন, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। কেন তাঁরা দলের সঙ্গে যোগাযোগ রাখেননি? নন্দীগ্রামে ঘোষিত প্রার্থীতালিকাও সিলমোহর দিল না বিজেপির ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি, শুভেন্দুদের জ্বালায় একের পর এক আদি বিজেপি নেতা দল ছেড়েছেন নন্দীগ্রামে। সবমিলিয়ে পঞ্চায়েতের আগে নন্দীগ্রাম নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্ব অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে।

 

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...