Thursday, May 14, 2026

বীরভূমে শাহি মঞ্চে ত্রিপুরার সাংসদ! ব্রাত্য দিলীপ-লকেটরা

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে যখন বিজেপির (BJP) সাংগঠনিক শক্তি যখন নৈব নৈব চ, ঠিক তখনই দলকে চাঙ্গা করতে বঙ্গ সফরে সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহ(Amit Shah)। ঘোলা জলে মাছ ধরতে এবার অনুব্রতহীন বীরভূম থেকেই কার্যত পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন একুশের নির্বাচনের ‘ডেইলি প্যাসেঞ্জার’ অমিত শাহ। একাধিক ইস্যুতে বক্তব্য রাখলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকেও আক্রমণ করলেন, তুললেন হিন্দুত্বের জিগির, বেঁধে দিলেন চব্বিশের লোকসভার টার্গেট। শুধু তাই নয়, ভাষণের সময় একমাত্র শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন, দিলীপ-সুকান্তদের নাম মুখেই আনলেন না।

তবে এদিন বিজেপির বীরভূমের সভা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে অন্য একটি বিষয়কে কেন্দ্র করে। এদিন শাহি মঞ্চে শুভেন্দু-সুকান্তরা থাকলেও, ছিলেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শুধু তাই নয়, ত্রিপুরার বিজেপি সাংসদ প্ৰতিমা ভৌমিক বীরভূমে অমিত শাহের সভায় আমন্ত্রণ পেলেও এ রাজ্য থেকে জেতা লকেট চট্টোপাধ্যায়ের মতো মহিলা কোনও সাংসদকে মঞ্চে দেখা যায়নি। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে জোরচর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, শুক্রবার বীরভূমের জনসভায় যোগ দিতে অন্ডাল বিমানবন্দরে নামে স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। সেখানে অমিত শাহকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শাহের পা ছুঁয়ে প্রণাম করেন শুভেন্দু। বাকিদের অমিত শাহের কাছে ঘেঁষতেই দিলেন না শুভেন্দু। এই ঘটনা নিয়েও কানাঘুষো চলছে গেরুয়া শিবিরের অন্দরে। আগেই অভিযোগ ছিল, বঙ্গ বিজেপিকে হাইজ্যাক করেছেন শুভেন্দুর মতো ভেজাল ও দলবদলু নেতারা। যেখানে খাঁটি ও আদি বিজেপিরা কার্যত বাদের তালিকায় চলে গিয়েছেন।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...