Thursday, June 25, 2026

মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির পোস্টার ছিঁড়ে ফেলায় কুকুরের বিরুদ্ধে মামলা!

Date:

Share post:

মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির পোস্টার ছিড়ছে কুুকুর। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে এমনই একটি ভিডিও প্রকাশ্যে আসার পর কুকুরের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। বিজয়ওয়াড়ায় যে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির পোস্টার ছিল, তা ছিড়তে দেখার পরই কুকুরের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজয়ওয়াড়া পুলিশ স্টেশনে মামলাটি দায়ের করেন দাশারি উদয়াশ্রী নামে এক মহিলা। এরই মধ্যে মামলার কপিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

একটি ভিডিও থেকে দেখা গেছে, একটি কুকুর কামড়ে জগন মোহন রেড্ডির পোস্টার ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে।
বিষয়টি নিয়ে পুলিশ স্টেশনে হাজির হয়ে উদয়াশ্রী অভিযোগ করেন, এভাবে মুখ্যমন্ত্রীর ছবি কামড়ে ছিঁড়ে ফেলাটা তার জন্য অপমানজনক এবং তাই কুকুরটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। পাশাপাশি যারা কুকুরটিকে এমনটা করতে উসকে দিয়েছে এবং যারা এর ভিডিও করে ছড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত।

উদয়াশ্রী দাবি করেন, যদিও কুকুরটি জগন মোহন রেড্ডির অপমান করেছে তবে অন্ধ্র প্রদেশের মানুষ তাকে সম্মান করে।

উল্লেখ্য, পোস্টারটি মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দল যুবজন শ্রামিকা রাইথু কংগ্রেস পার্টির সর্বশেষ প্রকল্পের প্রচারের জন্য লাগানো হয়েছিল। প্রকল্পটির নাম, ‘জগনান্না মা ভাবিষ্যাথু। যার অর্থ হলো, জগন আন্না আমাদের ভবিষ্যৎ। এটি মূলত একটি জরিপ প্রকল্প।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...