Thursday, June 4, 2026

আদালত যেন নিজেকে সুপ্রিম না মনে করে: নাম না করে নিশা.না স্পিকার বিমানের

Date:

Share post:

“আজকে আদালত বলছে ওমুককে ডেকে পাঠানো উচিত। কালকে বলতে পারে বিধানসভার অধ্যক্ষকে ডেকে পাঠানো উচিত। বলতেই পারে। কিন্তু তা বাঞ্ছনীয় হবে না।” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) পর্যবেক্ষণ নিয়ে নাম না করে তাকে নিশানা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। শুক্রবার ডঃ বি আর আম্বেদকরের জন্মদিবস উপলক্ষ্যে বিধানসভায় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অধ্যক্ষ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রের কাজ আলাদা আলাদা। ত্রুটিবিচ্যুতি হলে নিশ্চয়ই আদালাত দেখবে। কিন্তু আদালত যেন নিজেকে সুপ্রিম না মনে করে।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার পর্যবেক্ষণে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এই ঘটনায় দরকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। সেই প্রেক্ষাপটেই এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য বিধানসভার স্পিকারের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অতিরিক্ত ক্ষমতা রয়েছে। তারা সেই ক্ষমতার অনুশীলনও করতে পারে। কিন্তু দেখতে হবে মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায়। মানুষের যাতে মনে না হয় আদালত একটা পক্ষ নিয়ে চলছে।” কোনো বিচারপতির নাম না করেই এরপর তিনি বলেন, “আজকে আদালত বলছে ওমুককে ডেকে পাঠানো উচিত। কালকে বলতে পারে বিধানসভার অধ্যক্ষকে ডেকে পাঠানো উচিত। বলতেই পারে। কিন্তু তা বাঞ্ছনীয় হবে না।” বিচারব্যবস্থা, প্রশাসন—প্রত্যেকের কাজের ক্ষেত্র আলাদা। কিন্তু সংবাদপত্র খুললেই আজকাল আদালতের হস্তক্ষেপ চলছে। ফলে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। “আদালত যদি নিজেকে সুপ্রিম মনে করে তাহলে তা গণতন্ত্রের জন্য ভাল হবে না।”- মত স্পিকারের।

তবে, তাঁর যে আদালতের উপর আস্থা রয়েছে তা জানিয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এখনও মানুষের শেষ ভরসার স্থল আদালতই—এ বিষয়ে কোনও সন্দেহ নেই।

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...