Monday, May 11, 2026

ফিরল মোরবির স্মৃতি! জম্মুতে ভেঙে পড়ল ব্রিজ, বাড়ছে আ.হতের সংখ্যা

Date:

Share post:

চলছিল বৈশাখীর উৎসব পালনের অনুষ্ঠান। আর সেইসময় আচমকাই ভেঙে পড়ল ভিড়ে ঠাসা ফুটব্রিজ (Foot Bridge)। দুর্ঘটনার জেরে হুড়মুড়িয়ে নীচে পড়ে গেল বহু মানুষ। দুঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে আহত অন্তত ৮০ জন। আহতদের (Injured) মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর চোট পেয়েছে কমপক্ষে সাত শিশু। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের(Jammu & Kashmir) উধমপুর (Udhampur) জেলায়।

শুক্রবার উধমপুর জেলার চেনানি ব্লকের অন্তর্গত বেইন গ্রামের বেনি সঙ্গমের উপরের ফুটব্রিজটি আচমকাই ভেঙে পড়ে। সেই সময় বৈশাখী পার্বন উদযাপনের জন্য সেতুতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষজন। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পায়ে হাঁটা সেতুটি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ (Police) এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Management)। শুরু হয় উদ্ধার কাজ। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে আহতদের সংখ্যা। তবে এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ছট পুজোয় গুজরাটের মোরবি (Gujrat Morbi) জেলার মাচ্ছি নদীর উপরে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে কমপক্ষে ১৩৫ জনের মৃত্যু হয়। সেতু মেরামতি সম্পূর্ণ হওয়ার আগেই তা খুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

 

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...