Tuesday, May 12, 2026

চাকরি-প্রতা.রণায় ধৃ.ত চণ্ডীপুরের সিপিএম কর্মী, পাঁচদিনের পুলিশ হে.ফাজতের নির্দেশ

Date:

Share post:

শাসকদলের দিকে আঙুল তোলা সিপিএমের (CPIM) কর্মীর বিরুদ্ধেই এবার চাকরি প্রতারণার অভিযোগ। সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ঘটনায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের সিপিএম কর্মীকে পার্থ মণ্ডলকে (Partha Mandal) গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ (Police)। শুক্রবার তাকে চুঁচুড়া আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

নন্দীগ্রাম (Nandigram) থানার অন্তর্গত সাইবারির বাসিন্দা স্বপনকুমার দাস এক ছেলে ও মেয়ের চাকরির জন্য পার্থ ও পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা অমিত পায়রাকে কয়েক ধাপে মোট ১৩ লক্ষ টাকা দেন বলে অভিযোগ। বৃহস্পতিবার, একটি ভুয়ো নিয়োগপত্র নিয়ে চুঁচুড়া হাসপাতালে যান স্বপন দাস ও তাঁর ছেলে কৌশিক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়ো।

এরপরেই তিনি চুঁচুড়া থানার অভিযোগ দায়ের করেন। ঘটনাচক্র এই চাকরি দেওয়ার জন্য পার্থ মণ্ডল আরও দেড় লাখ টাকা দাবি করেছিলেন। আর সেই বাকি টাকা নিতে এসেই পুলিশের জালে ধরা পড়েন সিপিএম কর্মী। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার ঘটনায় দলীয় কর্মী জড়িয়ে থাকার ঘটনায় অস্বস্তিতে সিপিএম।

 

 

Related articles

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...

সুজিতকে ১০দিনের ED হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল...

চন্দ্রনাথ হত্যা মামলা: তদন্তভার হাতে নিয়েই মধ্যমগ্রামে সিবিআই, ঘটনার পুনর্নির্মাণে গোয়েন্দারা

মধ্যমগ্রামের চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার তদন্তভার গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল...