Monday, March 16, 2026

ঘরের মাঠে হার কেকেআরের, হায়দরাবাদের কাছে হারল ২৩ রানে

Date:

Share post:

কাজে এল না অধিনায়ক নীতীশ রানা এবং রিঙ্কু সিং-এর দুরন্ত ইনিংস। এদিন ঘরের মাঠে হারল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৩ রানে হারল নাইট ব্রিগেড। হায়দরাবাদের হয়ে শতরানের ইনিংস হ‍্যারি ব্রুকের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব‍্যাট করতে নেমে ২২৮ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন হ‍্যারি ব্রুক। শতরানে অপরাজিত তিনি। ব্রুকের ব্যাটে ভর করেই কেকেআর-এর বিরুদ্ধে বড় রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ৫৫ বলে ১০০ করে অপরাজিত থাকেন ব্রুক। অর্ধশতরান করেন মার্করাম। ৩২ রান করেন অভিষেক শর্মা। ৯ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। নাইটদের হয়ে তিন উইকেট আন্দ্রে রাসেলের। একটি উইকেট বরুণ চক্রবর্তীর।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০৫ রানে শেষ হয় কলকাতার। এদিন ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নাইট ব্রিগেড। শূন‍্য রানে আউট হন গুরবাজ। ৩৬ রান করেন জগদীশন। মাত্র ১০ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়র। রাসেল আউট হন ৩ রানে। ৭৫ রান করেন অধিনায়ক নীতীশ রানা। ১২ রান করেন শার্দুল ঠাকুর। ৫৮ রানে অপরাজিত রিঙ্কু সিং। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট মার্কো জনসেন এবং মায়াঙ্ক মারকান্ডের। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, নটরাজন এবং উমরান মালিক।

আরও পড়ুন:সুপার কাপ থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...