Thursday, May 14, 2026

শাহকে পাল্টা দিতে রবিবার বীরভূমে ফিরহাদ-পার্থ, তৃণমূলের লক্ষ্য রেকর্ড জমায়েত

Date:

Share post:

পঞ্চায়েতের আগে অনুব্রতহীন বীরভূমে ঘোলা জলে মাছ ধরতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহ (Amit Shah) জনসভা করেছেন। মূলত হিন্দুত্বের জিগির তুলে বিভাজনের রাজনীতির বার্তা দিয়েছেন শাহ। কুৎসা, মিথ্যাচারের পাশাপাশি চব্বিশের লোকসভা ভোটে দলকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। দু’দিনের সফরে আজ, পয়লা বৈশাখের দিন দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকও করছেন শাহ।

এদিকে অমিত শাহ বীরভূমের মাটি ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল জেলা কমিটি বৈঠকে বসে। তৃণমূল সূত্রে সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার ইরিগেশন কলোনি মাঠে শাহের পাল্টা সভা করবে শাসক দল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এছাড়াও থাকবেন পার্থ ভৌমিক(Partha Bhowmik) । বৈশাখের প্রবল দাবদাহের মধ্যে সেই সভায় কীভাবে বেশি সংখ্যক লোকসমাগম করা যায়, সভার সময়সূচি কখন হবে সেগুলি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।

প্রসঙ্গত, চৈত্র সংক্রান্তির দিন বিহার থেকে বিহার থেকে ভাড়া করে গাড়ি গাড়ি বীরভূমের সিউড়ি সভাস্থল ভরাতে পারেনি অমিত শাহ। কিন্তু রাজ্যের শাসক দল চাইছে শুধুমাত্র বীরভূমের লোক দিয়েই রেকর্ড সংখ্যক জমায়েত করে অমিত শাহ এবং বিজেপিকে যোগ্য জবাব দিতে।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...