Wednesday, June 24, 2026

২৬ ঘণ্টার বেশি সময় ধরে জীবনকৃষ্ণর বাড়িতে সিবিআই, তল্লাশি বিভাসের বাড়িতেও

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। শুক্রবার দুপুর থেকে প্রায় ২৬ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) আন্দির বাড়িতে। শুক্রবার বেলা ১টা নাগাদ জীবনকৃষ্ণর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের চোখ এড়িয়ে নিজের মোবাইল ফোন এবং পেনড্রাইভ পাশের পুকুরে ফেলে দেন বিধায়ক। পুকুরের জল সেঁচে সেই নথি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে CBI।

শনিবার জীবনকৃষ্ণের বাড়ির পাশের জঙ্গলে তল্লাশি চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেখান থেকে মিলেছে ছটি নথিবোঝাই ব্যাগ। চাকরিপ্রার্থীদের নথি ছাড়াও এসএলএসটির নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেসই মিলেছে বলে খবর। জীবনকৃষ্ণর বাড়ি থেকে পাওয়া গিয়েছে প্রায় ৩ হাজার ৪০০ প্রার্থীর তথ্য। দাবি তদন্তকারী আধিকারিকদের। শনিবার নতুন করে একটি দল গিয়েছে জীবনকৃষ্ণ সাহার বাড়ি।

এদিকে শনিবার সকালে বীরভূমের নলহাটিতে প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর (Bibhas Abhikari) বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে বিভাসের বউবাজারের ফ্ল্যাটেও তল্লাশি করে সিবিআই। হানা দেয় বিভাসের আশ্রমেও।

নলহাটির বাসিন্দা বিভাস অধিকারী ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন। তাঁর দাবি, শারীরিক অসুস্থতার কারণে পদ থেকে অব্যহতি নিয়েছেন। আশ্রমের পাশাপাশি একটি বিএড কলেজ তৈরি করেছিলেন বিভাস। প্রচুর অর্থের বিনিময়ে অনেকেই সেখানে ভর্তি হতেন। সিউড়ির হরিপুরের কাছে মাস চারেক আগে বেসরকারি মেডিক্যাল কলেজ ও ক্যানসার রিসার্চ সেন্টার খোলার সিদ্ধান্তও নেন বিভাস। এলাকায় প্রভাবশালী হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...