Tuesday, June 2, 2026

চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু কবে?

Date:

Share post:

অমরনাথ যাওয়ার জন্য যারা পরিকল্পনা করছিলেন তাদের জন্য সুখবর। নববর্ষের দিনই ঘোষিত হল অমরনাথ যাত্রার সময়সূচি। শুক্রবার শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের (SASB) তরফে জানানো হয় চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে আগামী ১ জুলাই। চলবে টানা দুই মাস। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে।

জানা গিয়েছে, এদিন অমরনাথ যাত্রার সূচি নিয়ে জম্মু-কাশ্মীরের রাজভবনে উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে বৈঠকে বসে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (SASB)। অমরনাথ যাত্রীদের পথে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। এছাড়া যাত্রীদের সুবিধার্থে আবহাওয়া, রুট সহ পথে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য একটি অ্যাপ চালু করা হচ্ছে বলে SASB জানিয়েছে।

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...