Wednesday, May 13, 2026

Entertainment : বছরের পয়লাতেই ‘জোড়া’ সুখবর শোনালেন দেব!

Date:

Share post:

বাংলা বছরের প্রথম দিনে (Bengali New Year) বাঙালি একটু অন্যরকম মুডে রয়েছে সকাল থেকেই। গরম বাড়ছে কিন্তু তাতে থমকে যাইনি বাঙালিয়ানা। সকালবেলা মন্দিরে পুজো আর বিকেল গড়াতে না গড়াতেই ক্যালেন্ডার মিষ্টির বাক্স হাতে নিয়ে দোকানে হালখাতা করা। প্রত্যেক বছরের চিরাচরিত ট্র্যাডিশন মেনে এই বছরের শুরুটাও একইভাবে হল বাংলার বুকে। তবে বিনোদন জগতে (Entertainment Industry) আজ একগুচ্ছ খুশির খবর । দুই থেকে তিন হচ্ছেন ঋদ্ধিমা-গৌরব, সে খবর সকালেই ভাইরাল হয়েছে। বেলা গড়াতেই জোড়া সুখবর দিলেন টলিউডের সুপারস্টার দেব(Tollywood Superstar Dev)। প্রথমে বললেন ‘প্রধান’ (Pradhan) সিনেমার কথা আর তারপর দিলেন আরও বড় চমক।

ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ করার পর ইংরেজি বছরের প্রথম মাসেই সকলকে জানিয়েছিলেন তাঁর ‘ব্যোমকেশ’ হওয়ার কথা। এবার বাংলা নববর্ষের প্রথম দিনেই প্রকাশ করলেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র (Byomkesh O Durgo Rahasyo) ফার্স্টলুক। শোনা যাচ্ছে এই ছবিতে সত্যবতী হবেন রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। ছবিতে অজিতের ভূমিকায় অভিনয় করবেন অম্বরীশ ভট্টাচার্য, পরিচালনার দায়িত্বে বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta)।

এর আগে এই ছবির কথা প্রকাশ্যে আসার পর সমালোচনা ঝড় বয়ে গেছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। নানা ধরনের চরিত্রে নিজের এক্সপেরিমেন্ট করলেও গোয়েন্দা হিসেবে দর্শকের সামনে কখনোই আসেননি দেব। তাই বাংলার নতুন ব্যোমকেশকে পেয়ে উচ্ছ্বাসিত দেব অনুরাগীরা। ফার্স্টলুকেই বাজিমাত করেছেন অভিনেতা।একহাতে সাপ আরেক হাতে টর্চ ধরে ক্যামেরায় তাকিয়েছেন ব্যোমকেশ দেব (Dev)। পোড়ো বাড়িকে ব্যাকগ্রাউন্ডে রেখে আবহে উঠে এসেছে ‘সত্যান্বেষী ব্যোম ব্যোম’ গান।

দেবের চমক এখানেই শেষ নয় । কারণ এবার নাকি রাজনীতিকে প্রেক্ষাপট করে ক্রিসমাসে তিনি নিয়ে আসছেন সম্পূর্ণ অন্য ঘরানার ছবি যার নাম ‘প্রধান’। তারকা সাংসদ সাধারণত বিতর্ক থেকে দূরে থাকেন।সোশ্যাল মিডিয়ায় ‘প্রধান’ ছবির প্রথম ঝলক শেয়ার করেছেন দেব (Dev)। তবে ছবিটির নাম ছাড়া আর কোনও কিছুই খোলসা করতে চাননি। এখান থেকে জল্পনা বাড়ছে তাহলে কি সত্যিই এবার দেব রাজনীতিকে তুলে আনছেন বিনোদনে? উত্তর দেবে সময়।

 

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...