Wednesday, June 3, 2026

রিঙ্কুর খেলায় মজেছেন বিরাট, দিল্লিকে হারিয়ে করলেন প্রশংসা

Date:

Share post:

শনিবার দিল্লি ক‍্যাপিটালসের বিরুদ্ধে ২৩ রানে জয় পায় রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। সৌজন্যে বিরাট কোহলির অর্ধশতরান। দিল্লির বিরুদ্ধে ৫০ রান করেন তিনি। ম‍্যাচের সেরাও আরসিবির প্রাক্তন অধিনায়ক। তবে ম‍্যাচ সেরা হয়েও নিজেকে এগিয়ে রাখলেন না। মজেছেন অন‍্য আরেক ক্রিকেটারের খেলায়। আর তিনি অন‍্য কেউ নন, তিনি হলেন, কেকেআরের রিঙ্কু সিং। গুজরাতের বিরুদ্ধে রিঙ্কুর ৫ বলে ৫টা ছক্কা মনে ধরেছে বিরাটের।

দিল্লি ম‍্যাচের পর বিরাট বলেন,” এখনকার দিনের তরুণ ক্রিকেটারদের খেলা দেখে খুব ভাল লাগছে। সেদিন রিঙ্কু ৫ বলে ৫টা ছক্কা মেরেছে। আমি আগে এরকম ব্যাটিং দেখিনি। ৫ বলে ৫ ছক্কা মেরে ম্যাচ জেতানো প্রায় অসম্ভব। সেটাই রিঙ্কু করেছে। আমি তো স্বপ্নেও ওর মতো খেলতে পারব না।”

এর পাশাপাশি বিরাট বলেন,” আইপিএলে প্রতি বছর নতুন নতুন ক্রিকেটার উঠে আসছে। তাদের মধ্যে অনেকেই ভারতের হয়ে খেলে। এই যে একটা প্রতিযোগিতা চলছে তাতে ক্রিকেটারদের মান আরও ভাল হচ্ছে।”

আরও পড়ুন:আজ ওয়াংখেড়েতে নামছে কেকেআর, মুম্বইয়ের বিরুদ্ধে জয় লক্ষ‍্য নীতীশদের


 

Related articles

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...