Saturday, June 20, 2026

গ্রেফতার হতে পারি: আশঙ্কার কথা জানিয়ে সিবিআই দফতরে হাজিরা কেজরির

Date:

Share post:

মণীশ সিসোদিয়ার পর তালিকায় এবার কি খোদ দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM)! এবার কি গ্রেফতার করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal)? অন্তত তেমনি আশঙ্কার কথা জানিয়ে রবিবার দিল্লির লোধি রোডে সিবিআই(CBI) দপ্তরে হাজিরা দিলেন আপ প্রধান। হাজিরার আগে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো সুর চড়িয়ে তিনি জানালেন, বিজেপি(BJP) যদি নির্দেশ দেয় তাহলে সিবিআই তাকে গ্রেফতারও করতে পারে।

রবিবার অরবিন্দ কেজরিওয়ালের হাজিরার আগে দফায় দফায় কর্মসূচি ছিল আম আদমি পার্টির। এদিন সকালে দিল্লির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান কেজরিওয়াল। তিনি বলেন, “বিজেপি (BJP) এখন ক্ষমতার নেশায় মগ্ন। ওরা কাউকে কেয়ার করে না। সেটা রাজনীতিবিদ হোক, বিচারকরা হোক বা সংবাদমাধ্যম। বিজেপি চাইলে আজ আমাকে গ্রেপ্তারও করতে পারে সিবিআই। যারা এদের কথা শোনে না, তাদের সবাইকে এরা জেলে পাঠাতে পারে। ওরা নির্দোষদেরও ছাড়ে না।” দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ওরা বলছে আমি নাকি দুর্নীতিগ্রস্ত। আমি ট্যাক্স কমিশনার ছিলাম। দুর্নীতিগ্রস্ত হলে কোটি কোটি টাকা রোজগার করতে পারতাম। কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হলে গোটা বিশ্বে কেউ সৎ নয়।”

এদিকে রবিবার সকালে আম আদমি পার্টির সদর দপ্তরের ভিড় জমাতে থাকেন কেজরীর সমর্থকরা। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় থেকেও বহু নেতা কর্মী উপস্থিত হন দিল্লিতে। উদ্দেশ্য ছিল কর্মী সমর্থকদের নিয়ে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখানোর। কিন্তু শেষে সেই পরিকল্পনা কার্যকর হয়নি। সিবিআই অফিসে কাছে যাওয়ার আগে কাশ্মীরি গেটেই আটক করা হয় আপ সমর্থকদের। এদিন সাংবাদিক বৈঠকের পর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে চান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে যান সিবিআই দপ্তরে। সিবিআই অফিসে ঢোকার আগে তিনি বলেন, “সিবিআই বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত। ওদের সব প্রশ্নের উত্তর আমি দেব।”

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...