Wednesday, March 11, 2026

হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির, গুরুতর আ.হত ৩

Date:

Share post:

আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম ৩। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ায় (Howrah) ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার পীরতলায়। পুলিশ সূত্রে খবর, একটি প্রাইভেট গাড়ি উল্টে গিয়ে জখম হয়েছেন তিন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রাইভেট গাড়িটি মেদিনীপুরের (Medinipore) দিকে যাচ্ছিল। তবে সকাল ৭ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে পীরতলার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই জাতীয় সড়কের উপর গাড়িটি উল্টে যায়।

পুলিশ ও স্থানীয়রাই আহতদের উদ্ধার করে উলুবেড়িয়ার (Uluberia) একটি হাসপাতালে ভর্তি করেছে। তবে দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গাড়িটিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে, শনিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। পূর্ব বর্ধমানের গলসি থানার ঘটনা। জানা গিয়েছে, একটি চার চাকা গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে লরি। যার ফলে ঘটে যায় দুর্ঘটনা। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।

 

 

spot_img

Related articles

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...