Monday, May 11, 2026

গরুপাচারের টাকা যায় উত্তরপ্রদেশ আর স্বরাষ্ট্রমন্ত্রকে: বীরভূমে থেকে তোপ ফিরহাদের

Date:

Share post:

গত শুক্রবার বীরভূমের(Birbhum) মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। বীরভূমের মাটিতে দাঁড়িয়েই এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা নিশানা করলেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম(Firhad Hakim)। গরু পাচার মামলায় স্বরাষ্ট্র মন্ত্রকের(home ministry) যোগ রয়েছে বলে সরাসরি অভিযোগ করলেন ফিরহাদ। একই সঙ্গে জানালেন আমাদের নেতাকে বিনা কারণে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার বীরভূমে শাহি সভার পর রবিবার সিউড়িতে পালটা সভার আয়োজন করে তৃণমূল। অনুব্রতহীন বীরভূমের সেই সভায় যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকেই একাধিক ইস্যুতে অমিত শাহকে নিশানা করেন তিনি। উঠে আসে গরুপাচার প্রসঙ্গ। এদিন ফের অনুব্রতর হয়ে সওয়াল করেন ফিরহাদ হাকিম। বলেন, “আমাদের নেতাকে বিনা কারণে গরুপাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।” এরপরই গরুপাচারের দায় বিজেপির উপর চাপান ফিরহাদ। তিনি বলেন, “উত্তরপ্রদেশ থেকে গরু আসে। যায় বাংলাদেশে। সীমান্তে থাকে কেন্দ্রের বিএসএফ। এখানে মাঝখান থেকে তৃণমূলকে জুড়লে কী করে হবে?” এ পরি তার দাবি গরু পাচারের টাকা যায় উত্তর প্রদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রকে। আর এই ঘটনায় বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ফিরহাদ।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও অনুব্রতর হয়ে সুর চড়িয়ে ছিলেন ফিরহাদ (Firhad Hakim)। বলেছিলেন, “অনুব্রত মণ্ডল বাঘ। ওঁকে চিরকাল খাঁচায় আটকে রাখা যাবে না।”

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...