Wednesday, May 13, 2026

তপসিয়ায় লুকিয়ে বিহারের গ্যাং.স্টার! কলকাতা পুলিশের তৎপরতায় জালে কু.খ্যাত

Date:

Share post:

শহর কলকাতায় (Kolkata) গ্রেফতার বিহারের (Bihar) কুখ্যাত গ্যাংস্টার (Gangster)। রবিবার সকালে তোপসিয়া (Topsia) থানার অন্তর্গত ফাইভ বি হিমগঞ্জ জমাদার লেনের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বিহারের গ্যাংস্টারের নাম রোহিত যাদব (Rohit Yadav) (৪৫)। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই পলাতক ছিল গ্যাংস্টার। বিহারের একটি খুনের মামলায় সহ একাধিক মামলায় অভিযুক্ত সে। তারপর থেকেই পলাতক ছিল বিহারের মধুবনির (Madhubani) এই গ্যাংস্টার। পুলিশের হাত থেকে বাঁচতে বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিত সে। শেষমেশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্যাংস্টারকে যৌথভাবে কলকাতা থেকে যৌথভাবে গ্রেফতার করল বিহার ও কলকাতা পুলিশ (Kolkata Police)।

কলকাতা পুলিশ সূত্রে খবর, কুখ্যাত গ্যাংস্টারের খবর পেয়ে বিহারের বিশাল পুলিশ বাহিনী কলকাতায় এসে পৌঁছয়। তারপর বিহার ও কলকাতা পুলিশ যৌথ অভিযান চালালে হাতেনাতে পাকড়াও হয় রোহিত। তবে বিহার পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। তার মাথার দাম ৫০ লক্ষ টাকা ধার্য করা হলেও লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু শনিবার তপসিয়ায় কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে রোহিতের ফ্ল্যাটে হানা দেয় বিহার পুলিশ। এরপরই ফ্ল্যাট থেকে প্রায় ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত (Seized) করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে রোহিতের দুটি মোবাইল ফোন। বছর খানেক আগে প্রায় ২৮ লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কেনে রোহিত। তারপর থেকেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে এখানে থাকতে শুরু করে। তবে এলাকার কোনও বাসিন্দার সঙ্গেই মেলামেশা করত না রোহিত।

তবে কলকাতার এই ফ্ল্যাটে বসেই বিহারের মধুবনিতে গ্যাংয়ের সমস্ত কার্যকলাপ চালাত। রবিবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে (Sealdah Court) তোলা হলে তাকে ২ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

 

 

 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...