Friday, April 3, 2026

শু.টিং চলাকালীন অ.গ্নিকাণ্ড , আত.ঙ্ক কাটেনি ‘রাঙা বউ’-এর!

Date:

Share post:

সিনেমা সিরিয়ালের সেটে অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলে যায়। বিগত কিছু মাসে বারবার কলকাতার (Kolkata) বিভিন্ন স্টুডিওতে (Studio) আগুন লাগার ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে। নববর্ষের (Bengali New Year) প্রথম রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি, দুর্ঘটনার কবলে টলি পাড়া (Tollygunge) । সূত্রের খবর বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘রাঙা বউ’-এর (Ranga Bou Serial) শুটিং চলাকালীন আচমকাই ভারতলক্ষ্মী স্টুডিওতে (Bharatlaxmi Studio) আগুন লেগে যায়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কলাকুশলীরা ঘটনাস্থলে দ্রুত দমকল (Fire Engine) পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টুডিও সূত্রে জানা যাচ্ছে যে ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আসলে বাংলা টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’য়ের ফ্লোর। কিন্তু সেদিন ওই ফ্লোরে রাঙা বউয়ের শুটিং চলছিল। আগুন লাগার কথা চাউর হতেই স্টুডিওর সামনে ভিড় জমতে শুরু করে। অভিনেতা এবং কলাকুশলীরা সেট থেকে বেরিয়ে পড়েন। অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কেউ আহত হননি। সেই সময় ফ্লোরের আশেপাশে কোন পশুপাখি ছিল কিনা সেদিকেও খোঁজ করেন ‘রাঙা বউ’ ধারাবাহিকের টিম মেম্বাররা। আজ সকাল থেকে পরিস্থিতির স্বাভাবিক হলেও গত রাতের আতঙ্ক ভুলতে পারছেন না ধারাবাহিকের কোনও সদস্যরাই।

 

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...