Friday, June 26, 2026

অ্যাকাডেমির AC বিভ্রাটে বড় সিদ্ধান্ত নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের!

Date:

Share post:

নাটকের শো চলাকালীন হঠাৎ করে এসি বন্ধ হয়ে গেছিল। অ্যাকাডেমি অফ ফাইন আটর্সের (Academy of Fine arts) এই ঘটনায় রীতিমত বিক্ষুব্ধ দর্শকরা। এবার বড় সিদ্ধান্ত নিলেন নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)। প্রতিবাদ জানিয়ে আগামী ৫ মে-র নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখলেন নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়।

গরমে এমনিতেই সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। তার মধ্যে গত ১৪ এপ্রিল নাট্যোৎসবের প্রথম দিনে ‘মনিকর্ণিকায় মণিকা’র শো চলাকালীন অ্যাকাডেমি অফ ফাইন আটর্সের শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রটি বিকল হয়ে যায়। ওই দিন অ্যাকাডেমিতে যে নাট্যোৎসব চলছিল তাঁর কর্ণাধার বিলু দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার কথা মাথায় রেখে এবার নাট্যশিল্পী দেবেশ চট্টোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেন, “আগামী ৫ মে-র ‘হয়বদন’ নাট্যের অভিনয় স্থগিত করা হল। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কাজ করলে আবার আমরা অ্যাকাডেমি-তে অভিনয় করব।” এই প্রসঙ্গে ইতিমধ্যেই শিল্পী মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...