Friday, May 15, 2026

সরকারকে অন্ধকারে রেখে ফের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের

Date:

Share post:

ফের রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই আরেকটি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য নিয়োগে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose)। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য হিসাবে ইতিহাসের শিক্ষক চন্দন বসুকে(Chandan Bose) দায়িত্বভার গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। তবে রাজ্যের শিক্ষা দফতরকে না জানিয়েই আচার্যের উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বলে সূত্র মারফত জানা গিয়েছে। রাজভবনের(RajVaban) এই নির্দেশে ক্ষুব্ধ শিক্ষা দফতর।

রাজভবনের তরফে জানা গিয়েছে, যতদিন স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া না হচ্ছে ততদিন অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে কাজ করবেন ওই বিশ্ববিদ্যালয়েরই ইতিহাসের অধ্যাপক চন্দন বসু। বুধবার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রতিনিধিকে ডেকে নেন রাজ্যপাল আনন্দ। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় রাজ্যপালকে। উপাচার্যহীন অবস্থায় পাঁচ লক্ষ পড়ুয়ার বিশ্ববিদ্যালয়ে কী কী অসুবিধা হচ্ছে, তা জেনে নেন তিনি। তারপরই নতুন উপাচার্য নিয়োগ নিয়ে তৎপর হয় রাজভবন।

দিন কয়েক আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন রাজ্যপাল। যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মতবিরোধ দেখা যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ‘উচ্চ শিক্ষা দফতরকে একেবারে অন্ধকারে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজভবন।’ এমনকী সেই বিজ্ঞপ্তির আইনি বৈধতাও নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। পরেও একাধিক ইস্যুতে রাজ্যপালের সমালোচনা করতে দেখা গেছে ব্রাত্যকে। তিনি বারবার অভিযোগ করেছেন, রাজ্য সরকার ও উচ্চ শিক্ষা দফতরকে না জানিয়েই সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্যপাল। যেটা ঠিক নয়। এরই মাঝে ফের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে রাজ্য ও রাজ্যপাল মতবিরোধের সম্ভাবনা।

Related articles

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...