Monday, April 27, 2026

সোমবার থেকে রাজ্যে আরও বাড়বে গরম, চলবে তাপপ্রবাহ পরিস্থিতি

Date:

Share post:

ভয়াবহ তাপপ্রবাহে ফুটছে বাংলা। ইতিমধ্যেই আগামীকাল থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে আবার দুশ্চিন্তা বাড়িয়ে রবিবার হাওয়া অফিস জানিয়ে দিল, সোমবার থেকে আরও কয়েকদিন রাজ্যজুড়ে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে। বাড়বে গরমও। যার জেরে হিট স্ট্রোকের সম্ভাবনা তৈরি হতে পারে মনে মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। এদিকে এখনই বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বাড়বে ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। সোমবার থেকে থেকে ফের লু-এর সম্ভাবনা রয়েছে। রাজ্যের ১৪ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা পরিসংখ্যানে।

রাজ্যের চার জেলায় ৪১ ডিগ্রি ছুঁয়েছে পারদ। রাজ্যের ১৪ জেলাতে ৪০ ডিগ্রি বা তার উপরে তাপমাত্রা। গতকাল অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। সেই আর্দ্রতা ছাড়িয়ে রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। আজ সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও চড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। আলিপুরে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সল্টলেক ৪০ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুর ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বসিরহাট ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদম ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওড়ার উলুবেড়িয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিল। স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলারই ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ের তাপমাত্রা ২৫ ডিগ্রি ছুঁই ছুঁই। উত্তরবঙ্গের বাগডোগরাতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। জলপাইগুড়িতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। কালিম্পং জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনাজপুরের বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। আলিপুরদুয়ারে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- ফের একবার বেতন বাড়ছে টিসিএস কর্মীদের, কতটা জানলে চমকে যাবেন

 

Related articles

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...