Friday, May 15, 2026

রাহুল সরব হতেই জাতিসুমারির দাবিতে মোদিকে চিঠি খাড়গের

Date:

Share post:

জাতিভিত্তিক জনগণনার দাবিতে সম্প্রতি কর্নাটকের নির্বাচনী সভা থেকে সরব হয়েছিলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। এবার সেই ইস্যুতেই সুর চড়ালো কংগ্রেস। জাতিসুমারির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন কংগ্রেস(Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে খাড়গে লিখেছেন, বিভিন্ন জাতির উন্নতিকল্পে তাদের আর্থসামাজিক পরিস্থিতি জানার জন্য জাতিসুমারি প্রয়োজন। এরফলেই ২০১১-১২ সালে জাতিভিত্তিক জনগণনা করেছিল কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর কংগ্রেস সাংসদরা দাবি করেছিলেন এই জাতিসুমারি প্রকাশ্যে আনতে হবে। কিন্তু তাতে কর্ণপাত করেনি বিজেপি। পাশাপাশি চিঠিতে তিনি আরো লিখেছেন, সরকারের কাছে আপডেটেড জাতিসুমারি নেই, এর ফল মারাত্মক হতে পারে। সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন মানুষ। দুর্বলের ক্ষমতায়নের কাজ ব্যাহত হবে। জাতির ভিত্তিক জনগণনা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে।

প্রসঙ্গত, রবিবার কর্ণাটকের কোলারে এক জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে জাতি শুমারি প্রসঙ্গে মোদিকে তোপ দেগে রাহুল বলেন, “অনুগ্রহ করে জাতি সুমারির তথ্য প্রকাশ্যে আনুন। যাতে দেশ জানতে পারে বর্তমানে ওবিসি দলিত এবং উপজাতিদের জনসংখ্যা কত। আপনি যদি এই কাজ না করেন তবে তা ওবিসিদের জন্য অপমান।”

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...