Sunday, May 17, 2026

আরসিবিকে ৮ রানে হারাল সিএসকে

Date:

Share post:

রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরক‍ে ৮ রানে হারাল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস কনওয়ের। ৮৩ রান করেন তিনি। অর্ধশতরান শিভম দুবের। বল হাতে তিন উইকেট তুষার দেশপান্ডের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে সিএসকে। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস কনওয়ের। ৮৩ রান করেন তিনি। অর্ধশতরান শিভম দুবের। ৫২ রান করেন তিনি। ৩ রান করেন রুতুরাজ। ৩৭ রান করেন অজিঙ্কে রাহানে। ১ রানে অপরাজিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজা করেন ১০ রান। আরসিবির হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ,পার্নেল, বিজয়কুমার, ম‍্যাক্সওয়েল, হাসারাঙ্গা এবং হর্ষল প‍্যাটেল।

জবাবে ব‍্যাট করতে নেমে ২১৮ রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। আরসিবির হয়ে লড়াই করেন অধিনায়ক ডুপ্লেসি এবং ম‍্যাক্সওয়েল। ৭৬ রান করেন ম‍্যাক্সওয়েল। ৬২ রান করেন ডুপ্লেসি। বিরাট কোহলি করেন ৬ রান। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নেন তুষার দেশপান্ডে। দুটি উইকেট নেন পথিরানা। একটি করে উইকেট নেন আকাশ সিং, মহেশ এবং মইন আলি।

আরও পড়ুন:লাল-হলুদে সলমানের শো, সঙ্গী সোনাক্ষী-প্রভু দেবা-জ্যাকলিন, টিকিট অনলাইনে

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...