Tuesday, March 17, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরক‍ে ৮ রানে হারাল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস কনওয়ের। ৮৩ রান করেন তিনি। অর্ধশতরান শিভম দুবের। বল হাতে তিন উইকেট তুষার দেশপান্ডের।

২) ১৩ মে ইস্টবেঙ্গলে পারফর্ম করতে আসছেন বলিউড তারকা সলমান খান। লাল-হলুদের শতবর্ষ উদযাপন করতে ইস্টবেঙ্গলে বসছে ‘দ‍্যা-বাং ট‍্যুর’। এই অনুষ্ঠানে সলমান খানের সঙ্গে আসছেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা , জ্যাকলিন ফার্নান্ডেজ, পুজা হেগরে-সহ অনেকে। টিকিট পাওয়া যাবে অনলাইনে।

৩) সুপার কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল এফসি। দু’গোলে এগিয়ে থেকেও আইজল এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। এরফলে কনস্ট‍্যান্টাইনের শেষ ম্যাচেও জয় অধরাই থাকল লাল-হলুদের।

৪) একের পর এক আট হাজারি শৃঙ্গ জয় করে চলেছেন পাহাড়ি কন‍্যা পিয়ালি বসাক। এভারেস্ট জয়ের পর অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন তিনি। এমনটাই জানালেন পিয়ালি বসাকের বোন তমালি বসাক। পরিবারের তরফ থেক‍ে জানান হয় সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম এবং দুর্গম শৃঙ্গে আরোহণ করেছেন পিয়ালি।

৫) বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটে সব টুর্নামেন্টের পুরস্কার মূল্য বাড়িয়ে দিল বিসিসিআই। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলে আগে মিলত ২ কোটি টাকা। প্রায় আড়াই গুণ বাড়িয়ে তা করা হল ৫ কোটি টাকা। মেয়েদের এক দিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...