Sunday, May 17, 2026

বিশ্বের সবথেকে ধনী শহর নিউ ইয়র্ক! ভারতের স্থান কত?

Date:

Share post:

বিশ্বের সবচেয়ে ধনী শহরের তকমা পেল নিউ ইয়র্ক (New York)। সারা বিশ্বের মধ্যে এই শহরেই ধনীর সংখ্যা সর্বাধিক। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। এই তালিকায় ভারতেরও বেশ কয়েকটি শহরের তালিকা রয়েছে। তবে সেগুলির স্থান কত?

আরও পড়ুন:অফিস থেকে আর ফেরা হল না বাড়ি! রাতের শহরে ম*র্মান্তিক মৃ.ত্যু ২ বাইক আরোহীর

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ৩ লক্ষ ৪০ হাজার মিলিওনেয়ার থাকেন নিউ ইয়র্কে। ফলে এটি বিশ্বের সবচেয়ে ধনী শহর। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপানের রাজধানী টোকিও ও সানফ্রান্সিসকো। এই দুটি শহরে মিলিওনেয়ারের সংখ্যা যথাক্রমে ২ লক্ষ ৯০ হাজার ৩০০ এবং ২। লক্ষ ৮৫ হাজার। এরপর ধনীতম শহরের তালিকায় চতুর্থ স্থান পেয়েছে লন্ডন।

২০০০ সালে বিশ্বের ধনীতম তালিকার শীর্ষে ছিল লন্ডন। ২০ বছরে চতুর্থ স্থানে নেমে গিয়েছে এই শহর। বর্তমানে এই শহরে মিলিওনেয়ারের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার। লন্ডনের পর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এই শহরে ধনীর সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের আরও তিনটি শহর- দ্য বে এরিয়া, লস অ্যাঞ্জেলস এবং শিকাগোর নাম আছে ধনীতম শহরের তালিকায়। চিনেরও দুটি শহর- বেজিং ও সাংহাই রয়েছে এই তালিকায়। তবে ভারতের কোনও শহর এই তালিকার প্রথম ২০-র মধ্যে নেই। তালিকার ২১ নম্বরে স্থান হয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়ের। এছাড়া দিল্লি ও বেঙ্গালুরুও তালিকায় রয়েছে। তবে এই শহরগুলির স্থান তালিকার অনেকটাই নীচে।

 

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...