Monday, February 2, 2026

“তুই বাঁচবি তো?” তৃণমূল সাংসদ অপরূপাকে হু*মকি মেসেজ, গ্রে*ফতার বিজেপি নেতা

Date:

Share post:

“তুই বাঁচবি তো?” ঠিক এই ভাষাতেই এবার হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ পেলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। খুব স্বাভাবিক ভাবেই অজানা নম্বর থেকে এমন মেসেজে আতঙ্কিত হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ। স্বামীকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন অপরূপা। অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অম্লান দত্ত নামের এক বিজেপি নেতাকে গ্রেফতার করে।

ঘটনা ঠিক কী? মঙ্গলবার ঠাসা কর্মসূচি ছিল তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। সব কাজ সেরে রাত প্রায় ১০টা নাগাদ রিষড়ার বাড়িতে ফেরেন সাংসদ। অভিযোগ, রাত ১০টা বেজে ২৭ মিনিট নাগাদ একটি অপরিচিত নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সেখানে লেখা, “তুই বাঁচবি তো?” রাত প্রায় ১ টা নাগাদ কলকাতা থেকে বাড়ি ফেরেন সাংসদের স্বামী শাকির আলি। বাড়ি ফিরে দেখেন, আড়াই বছরের মেয়েকে জড়িয়ে বসে রয়েছেন স্ত্রী। চোখেমুখে রীতিমতো আতঙ্কের ছাপ। কান্নাকাটি করছিলেন সাংসদ।

বিষয়টিকে হালকাভাবে না নিয়ে এরপর রাতেই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। রাতে শ্রীরামপুর থানায় মেইল করা হয় গোটা বিষয়টা। আজ, বুধবার সকালে হার্ড কপি জমা দেওয়া হয়েছে। এদিকে সাংসদের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। ফোন নম্বর ধরে খোঁজ মেলে অম্লান দত্ত নামে এক যুবকের। তাকে আটক করে পুলিশ। পরে জানা যায়, এই অম্লান বিজেপি নেতা বলেই পরিচিত। পুরভোটে বৈদ্যাবাটি পুরসভার ১০নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু আচমকা কেন তাঁর নম্বর থেকে সাংসদের মোবাইলে প্রাণনাশের হুমকি মেসেজ? জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

 

spot_img

Related articles

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন।...

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের...