Saturday, June 20, 2026

পূর্বাভাসমতো দুপুর থেকেই পাহাড়ে শুরু হল স্বস্তির বৃষ্টি!

Date:

Share post:

পূর্বাভাসকে সত্যি করেই বুধবার দুপুর থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় শুরু হল বৃষ্টি।স্বস্তির বৃষ্টির অপেক্ষায় এখন দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন:“ছেলের সঙ্গে ঝগড়া করে দিল্লি এসেছি”, আবার নতুন নাটক মুকুলের

রোজই তাপমাত্রার পারদ ৪০ পেরোচ্ছে। গরম হাওয়া আর রোদের দাপটে নাজেহাল মানুষ। কবে রেহাই মিলবে? প্রশ্ন এখন সবার মুখে মুখে। এরই মাঝে বুধবার দুপুরে উত্তরবঙ্গে শুরু হল বৃষ্টি। আবহাওয়া দফতরের আগেই পূর্বাভাস দিয়েছিল। বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে চলবে বজ্রপাত এবং শিলাবৃষ্টিও। সেইসঙ্গে কমবে তাপমাত্রাও। সেইমতো আজ দুপুর থেকেই পাহাড়ের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। কালিম্পং জেলার ঝান্ডি, গরুবাথান-সহ বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। ফলে স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গে। সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ‘‘পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টিও হবে পাহাড়-সহ সমতলে। আগামী কয়েক দিন এই বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়।’’

বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া শুরু হবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...