Thursday, May 14, 2026

পার্পল লাইনে বাড়ল মেট্রো, দ্বিগুণ হল জোকা-তারাতলা পাতাল পরিষেবা!

Date:

Share post:

মে মাসের শুরু থেকে জোকা-তারাতলা মেট্রো রুটে (Joka – Taratala Metro Route) বাড়ছে ট্রেনের সংখ্যা । বুধবার মেট্রোরেলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিশদ সমীক্ষা চালানোর পরেই বেহালা (Behala) এলাকার মানুষের সুবিধার জন্য পার্পল লাইনে দৈনিক মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার মাস আগে এই রুটে বাণিজ্যিক ভাবে মেট্রো পরিষেবা (Metro Service) চালু হয়েছিল । বর্তমানে দৈনিক ১২টি মেট্রো চালানো হচ্ছে। ১ মে থেকে মেট্রোর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে হবে ২৪টি।

আগামী মাস থেকে প্রতিদিন ১২ টি আপ মেট্রো এবং ১২ টি ডাউন মেট্রো চলাচল করবে। কলকাতা মেট্রো সূত্রে খবর, ১ মে জোকা থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৮ টা ৫৫ মিনিটে, আর শেষ ট্রেন ছাড়বে বিকেল ৪টে বেজে ২০ মিনিটে। উল্টোদিকে তারাতলা থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৯ টা বেজে ২০ মিনিটে। আর শেষ ট্রেনটি ছাড়বে বিকেল ৪টে ৪০ মিনিটে। এখন থেকে ১ ঘণ্টার পরিবর্তে ৪০ মিনিট অন্তর মিলবে এই রুটের মেট্রো পরিষেবা। তবে শনি ও রবিবার আগের মতোই মেট্রো পরিষেবা বন্ধ থাকছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...