Thursday, May 14, 2026

কোচবিহার থেকে ‘সংযোগ যাত্রা’য় নামছে তৃণমূল, আজ বার্তা অভিষেকের

Date:

Share post:

লক্ষ্য, বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। পার্টি আর মানুষের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা। তারই মাধ্যমে জেনে নেওয়া সাধারণ মানুষের অভাব-অভিযোগ, চাওয়া-পাওয়ার কথা। পঞ্চায়েত ভোটে আপনার এলাকায় কাকে প্রার্থী চান, মানুষের সেই মতামতও জানার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার টানা দু’ মাস মূলত গ্রামমুখী সংযোগ যাত্রায় নামছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন। দায়িত্ব বর্তেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। দলের সুপ্রিমো জানিয়েছিলেন, সাধারণ মানুষের ঘরে গিয়ে জানতে হবে দুঃখ কষ্টের কথা। সেই বার্তা খোদ দলের সুপ্রিমোর কাছে পৌঁছে দেবেন অভিষেক।

আরও পড়ুন:20-04-2023-Covid Awareness Press advt- H&FW Department

চলতি বছরের শুরু থেকেই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়েছে তৃণমূল। যা ইতিমধ্যে রাজ্যজুড়ে সাড়া ফেলে দিয়েছে। এই কর্মসূচির সাফল্যের সূত্র ধরেই এবার সংযোগ যাত্রায় নামছে তৃণমূল। ২৫ এপ্রিল থেকে রাজ্যজুড়ে সংযোগ যাত্রা করবে তৃণমূল। আগামী দু’মাস এই কর্মসূচি চলবে।


এই গোটা কর্মসূচি নেত্রীর পরামর্শ নিয়ে সাজিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির বিষয়টি বিস্তারিত জানাবেন।

তৃণমূল সূত্রের খবর, সংযোগ যাত্রার জন্য চলতি মাসের শেষেই ফের কোচবিহার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ২৪ এপ্রিল তিনি কোচবিহার যাবেন। সেখানকার এলাকা ঘুরে ঘুরে কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। তাঁদের অসুবিধের কথা শুনবেন। সেখান থেকেই শুরু হবে এই কর্মসূচি। ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে উত্তরের এই জেলাটি। জানা গিয়েছে সংযোগ কর্মসূচিতে অভিষেক দু’ রাত থাকবেন কোচবিহারে। তবে এবার তিনি কোনও সরকারি ভবনে না থেকে কর্মীদের সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...