Saturday, April 4, 2026

লন্ডন যাওয়ার আগে বিমানবন্দরে আটক অমৃতপালের স্ত্রী, চলছে জেরা

Date:

Share post:

পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে খালিস্থানি নেতা অমৃতপাল সিং(Amritpal Singh)। এদিকে ভারত ছেড়ে যাওয়ার আগে বিমান বন্দরে আটক করা হল অমৃতপালের স্ত্রী কিরণদীপ কৌরকে(Kirandip Kour)। বৃহস্পতিবার লন্ডনের(Landon) বিমান ধরার আগে অমৃতসর বিমানবন্দরে(Amritsar Airport) গ্রেফতার(Arrest) করা হল কিরণকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দরেই চলছে জিজ্ঞাসাবাদ।

পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরণদীপ আসলে ব্রিটিশ নাগরিক। এবং ব্রিটেন সরকারের তরফে নিষেধাজ্ঞা জারি করা ‘বব্বর খালসা ইন্টারন্যাশনাল’ (বিকেআই) সংগঠনেরও সদস্য ছিলেন। তদন্তকারীদের সন্দেহ, অমৃতপালের সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-কে আর্থিক সহযোগিতা করেছেন কিরণদীপ এবং বব্বর খালসা সংগঠন। ইতিমধ্যেই কিরণদীপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারীরা। ব্রিটেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিকেআইয়ের সদস্য কিরণদীপকে খলিস্তানের সমর্থনে একাধিক র‌্যালি এবং অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে। ২০২০ সালে সন্ত্রাসের ষড়যন্ত্রে জড়িত থাকা এবং বিকেআইয়ের জন্য অর্থ সংগ্রহ করার অভিযোগে কিরণদীপকে গ্রেফতার করা হয়েছিল। ব্রিটেনের গোয়েন্দা সূত্রে খবর, খলিস্তান সমর্থক পরমজিৎ সিং পম্মার সঙ্গেও ঘনিষ্ঠ যোগ আছে কিরণদীপের।

পাশাপাশি জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে কিরণদীপের সঙ্গে বিয়ে হয় অমৃতপালের। পুলিশ সূত্রে খবর, ‘ওয়ারিস পঞ্জাব দে’-র পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০১৬ সাল থেকে ৪০ কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে। এক তদন্তকারী আধিকারিক দাবি করেছেন, তাঁদের হাতে এমন কিছু মামলা এসেছে যেখানে দেখা গিয়েছে দিল্লিতে কৃষক আন্দোলনে মৃতদের পরিবারের নামে টাকা তুলে সেই টাকা সংগঠনের কাজে লাগিয়েছেন অমৃতপাল।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...