Friday, June 26, 2026

অশা*লীন আচরণ, রোনাল্ডোকে সৌদি ছাড়তে হতে পারে!

Date:

Share post:

আল-হিলালের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবেন। ২-০ গোলে হেরেছে তাঁর ক্লাব আল–নাসর। নিজে তো ভালো খেলেননি, উল্টে নানাভাবে বিতর্কে জড়িয়েছেন। প্রতিপক্ষের খেলোয়াড়ের মাথার ওপর লাফিয়ে হেড করতে গিয়ে ব্যর্থ হয়ে উল্টে তাঁকেই গলা ঝাপটে ধরে ফেলে দিয়েছেন।

ম্যাচ শেষে সাইডলাইনে সাজিয়ে রাখা জলের বোতলে লাথি মেরেছেন, গ্যালারিতে ‘মেসি, মেসি’ স্লোগান ওঠায় মেজাজ হারিয়ে অশোভন অঙ্গভঙ্গিও করেছেন। আর রোনাল্ডোর এই ‘অঙ্গভঙ্গি’ ভালোভাবে নিচ্ছেন না সৌদি আরবের ফুটবলভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগিজ তারকাকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবি উঠেছে।
‌কী ঘটেছিল সেদিন? ম্যাচের পর খেলোয়াড়েরা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন গ্যালারিতে দর্শকেরা রোনাল্ডোর উদ্দেশে ‘মেসি, মেসি’ বলে স্লোগান তুলেছিল। ঠিক সে সময় গ্যালারির দিকে না তাকিয়েই রোনাল্ডো অশোভন ভঙ্গি করেন। যেটিকে সৌদি ফুটবল দর্শকরা ‘প্রকাশ্যে সাধারণের সঙ্গে অশালীন আচরণের’ অপরাধ হিসেবে দেখছেন।
আল-হিলালের বিপক্ষে ম্যাচের পর রোনাল্ডোর এমন খারাপ আচরণ সৌদি টেলিভিশনে একাধিকবার প্রচারিত হয়েছে । তবে আল–নাসর কর্তৃপক্ষ জানিয়েছে, রোনাল্ডোর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি সত্য নয়। তিনি যা করেছেন, সেটি কোনোভাবেই ইচ্ছাকৃত কিছু নয়।
যুক্তি পাল্টা যুক্তি যাই দেওয়া হোক না কেন, দাবি উঠেছে এটা অনৈতিক এবং অভদ্র আচরণ। সৌদি ফুটবল ফেডারেশনের উচিত রোনাল্ডোর চুক্তি বাতিলে ব্যবস্থা নেওয়া।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...