Tuesday, March 17, 2026

মানুষের পছন্দের প্রার্থী ‘অ-তৃণমূল’ হলে কী করবে শাসক দল? উত্তরে যা বললেন অভিষেক

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী দু’মাস কলকাতার বাইরে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য, নিবিড় জনসংযোগ। যেখানে দলের ঊর্ধ্বে উঠে তৃণমূল সঙ্গে সাধারণ মানুষের একাত্ম হতে চায়। নতুন এই কর্মসূচির নাম তৃণমূলে নব জোয়ার। অভিষেক নিজে গ্রামে গ্রামে ঘুরে মানুষের মতামত নেবেন। অভাব-অভিযোগ-চাহিদার কথা শুনবেন। যেখানে গোপন ব্যালটে মানুষে পছন্দের প্রার্থীর নাম জানাতে পারবেন গ্রামবাসীরা। তাঁদের পছন্দের সেই প্রার্থীকেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে প্রার্থী করবে তৃণমূল।

কিন্তু সেই পছন্দের প্রার্থী যদি বিরোধী কোনও দলের হয়? তাতেও কোনও সমস্যা নেই বলেই জানালেন অভিষেক।
বিষয়টি ঠিক কী? ভোটের আগে জনসংযোগ কর্মসূচি হিসেবে আজ, বৃহস্পতিবার ‘তৃণমূলে নব জোয়ার’-এর কথা ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরবেন তিনি। শুনবেন মানুষের সমস্যা-সমাধান। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়েও বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করেন অভিষেক। জানান, গ্রাম সফরে গিয়ে যে এলাকায় যাবেন অভিষেক, সেখানে গোপন ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা হবে। গ্রামের যে কেউ, যে কোনও দলের সমর্থক ওই ভোটে অংশ নিতে পারবেন। জানাতে পারবেন, পঞ্চায়েত ভোটে তাঁর পছন্দের প্রার্থীর নাম। অভিষেক স্পষ্ট জানান, ভোটদাতার নাম গোপন রাখা হবে।

এই জায়গা থেকেই প্রশ্ন ওঠে, গোপন ব্যালটে যদি বাম, বিজেপি বা কংগ্রেস অর্থাৎ বিরোধী দলের কাউকে প্রার্থী করার কথা বলেন সাধারণ মানুষ, সেক্ষেত্রে কী করবে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এলাকার মানুষ যদি বিরোধী দলের কাউকে পছন্দ করেন সেক্ষেত্রে অভিষেক নিজে তাঁর সঙ্গে কথা বলবেন, তাঁকে তৃণমূলের হয়ে লড়াই করার আর্জি জানাবেন। অর্থাৎ অভিষেক এদিন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, দল নয় এবার পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের দায়িত্বে জনতা জনার্ধনের।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...