Sunday, April 5, 2026

১ মাসের জন্য কৌস্তভ বাগচীকে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কৌস্তভের আইনজীবীর আবেদনের ভিত্তিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের(Kolkata Haigh Court) তরফে নির্দেশ দেওয়া হয়েছে একমাসের জন্য আইএসএফ (CISF)জওয়ান মোতায়েন থাকবে কৌস্তবের নিরাপত্তায়। কতজন বাহিনী কৌস্তবের নিরাপত্তায় থাকবে সেই সিদ্ধান্ত বাহিনীর উপরেই ছেড়েছেন বিচারপতি।

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত কথাবার্তা বলায় বর্তমানে বিরোধী রাজনৈতিক দলের অন্যতম মুখ হয়ে উঠেছেন কৌস্তব বাগচী। তাঁর উপরে হামলা হতে পারে এমন আশঙ্কা করছেন তিনি যার জেরে নিরাপত্তার দাবীতে আদালতের দ্বারস্থ হন কৌস্তব। শুক্রবার এই মামলার শুনানি চলছিল হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। সেখানে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী সওয়াল করেন, রাজ্য পুলিশ কৌস্তভকে নিরাপত্তা (Security) দিচ্ছে, আর তা নিয়ে কোনও অভিযোগও নেই। পালটা কৌস্তভের আইনজীবীর সওয়াল, বিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে শাসকদলের বিরাগভাজন তিনি। হামলার আশঙ্কা রয়েছে। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি মান্থা নির্দেশ দেন, আপাতত একমাসের জন্য বহাল থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা। CISF মোতায়েন রাখতে দেবে। তবে কতজন জওয়ান থাকবেন, সেই সিদ্ধান্ত নেবে CISF-ই। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১১ মে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...