Tuesday, February 24, 2026

পেনশন পেতে ভাঙা চেয়ারে ভর করে হাঁটছেন বৃদ্ধা, ক্ষুব্ধ খোদ অর্থমন্ত্রী

Date:

Share post:

চড়া রোদ। তার মধ্যেই খালি পায়ে পিচের রাস্তায় হাঁটছেন বছর সত্তরের এক বৃদ্ধা। ভর ছাড়া হাঁটতে পারেন না। কিন্তু ভর দিয়ে হাঁটার সরঞ্জাম নেই তাঁর। তাই প্লাস্টিকের ভাঙা চেয়ারে ভর দিয়েই হেঁটে চলেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু জানেন কেন এই রোদের মধ্যে হাঁটছেন ওই বৃদ্ধা? সামান্য বার্ধক্য ভাতার জন্য।

ঘটনাটি ঘটেছে ওড়িশার নবরঙ্গপুর জেলার ঝাড়িগাঁও ব্লকে। ৭০ বছর বয়সি ওই বৃদ্ধার নাম সূর্য হরিজন। ছোট ছেলের পরিবারের সঙ্গে থাকেন তিনি। ওই পবিরারের কোনও জমি নেই। তাঁরা কুঁড়ে ঘরে থাকেন। অন্য লোকের গবাদি পশু চড়ানো তাঁদের উপার্জনের এক মাত্র মাধ্যম। সঙ্গে ওই বৃদ্ধা যা পেনশন পান তা দিয়েই চলে সংসার। জানা গিয়েছে, কয়েকদিন আগেই স্টেট ব্যাংকে (State Bank of India) গিয়েছিলেন তিনি। কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়, তাঁর আঙুলের ছাপ মিলছে না। আপাতত তাঁকে প্রাপ্য ৩ হাজার টাকা দেওয়া যাবে না। সূর্য যেন কয়েকদিন পর আবার ব্যাংকে আসেন। সেই মতোই গত ১৭ এপ্রিল বেরিয়ে পড়েন তিনি। যেহেতু ঠিকমতো হাঁটতে পারেন না, তাই ভাঙা চেয়ারের সাহায্যে এগোনোর চেষ্টা করেন। ভাইরাল হয়ে যায় রোদের মধ্যে বৃদ্ধার হাঁটার ভিডিও।

এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ট্যুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। স্টেট ব্যাংকের কর্তৃপক্ষকে ট্যাগ করে তিনি বলেন, “এই বিষয়টি নিয়ে কি স্টেট ব্যাংক একটু মানবিক হতে পারে না?”

অর্থমন্ত্রীর টুইটের পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিক্রিয়া জানিয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে, নিজেই এই ভিডিওটি দেখে দুঃখিত ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মহিলাকে বাড়িতে পেনশন দিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। মহিলাকে একটি হুইলচেয়ারও দিয়েছেন তারা ।

আরও পড়ুন- মুঘলের পর এবার CBSC থেকে বাদ ডারউইন! উদ্বিগ্ন শিক্ষকমহল

spot_img

Related articles

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...

ফের মমতার অভিযোগেই মান্যতা, SIR প্রক্রিয়া পরিচালনায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে কমিশন: তোপ তৃণমূলের

বাংলায় SIR প্রক্রিয়া পরিচালনার উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনকে...

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...