Tuesday, May 19, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ৭৭ রানে অপরাজিত তিনি। বল হাতে তিন উইকেট রবীন্দ্র জাদেজার।

২) আইপিএলের প্লে অফ এবং ফাইনালের সূচি ঘোষণা করল বিসিসিআই। এবার প্লে অফ থেকে বঞ্চিত থাকল কলকাতা। বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে চেন্নাই এবং আহমেদাবাদে নক আউট স্টেজের দুটি করে ম্যাচ ফেলা হয়েছে।

৩) আইপিএলের প্লে অফ এবং ফাইনালের সূচি ঘোষণা করল বিসিসিআই। ২১ মে শেষ হবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। ২৩ মে থেকে শুরু হবে প্লে-অফের ম‍্যাচ। ২৩ মে প্রথম কোয়ালিফায়ার। ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৬ মে হবে এলিমিনেটর। ২৮ মে আইপিএলের ফাইনাল।

৪) লোবেরাকে সম্ভবত পাচ্ছে না ইস্টবেঙ্গল। সূত্রের খবর, বিকল্প কোচের সন্ধান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। সেই তালিকায় দু’টি নাম উঠে আসছে। তারা হলেন, আন্তোনিও লোপেজ হাবাস এবং কার্লোস কুয়াদ্রাত।

৫) অবশেষে ডার্বির রং লাল-হলুদ। নৈহাটি স্টেডিয়ামে শুক্রবার দুপুরে ডেভলপমেন্ট লিগে এটিকে মোহনবাগানকে ২-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল লাল-হলুদের ছোটদের। লাল-হলুদের হয়ে জোড়া গোল কুশ ছেত্রীর।

আরও পড়ুন:হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস

 

 

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...