Friday, May 15, 2026

চাঁদের ধর্ম হয় না, বাংলায় ধর্মের নামে ভেদাভেদ নেই: রেড রোডের অনুষ্ঠানে অভিষেক

Date:

Share post:

আজ, শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ইদ (Eid। উৎসবের আবহে সকলেই খুশির মেজাজে। প্রতি বছরের মতো এ বছরও রেড রোডের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদলের নেতা-মন্ত্রীরা। খুশির ইদে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিষেকের স্পষ্ট বার্তা, যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না। বিজেপিকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা ভেদাভেদ চায়, তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে।

এদিন রেড রোডের অনুষ্ঠানে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন অভিষেক। তাঁর কথায়, ‘ধর্মের নামে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে অনেকে। কিন্তু সেই প্ররোচনায় পা দেবেন না। যে চাঁদ দেখে আপনারা ইদ পালন করেন, তার কি কোনও ধর্ম আছে? হিন্দুদের পরবও তো চাঁদ দেখে হয়, তার কোনও ধর্ম হয় না। শরীরে যে রক্ত বইছে, তার কোনও ধর্ম হয় না। চাঁদ-সূর্য, গাছ-পালা, পাখিদের কলোরবের কোনও ধর্ম হয় না। বাংলায় ধর্মের নামে কোনও ভেদাভেদ নেই। আর সেই জন্যই বাংলা বাকিদের থেকে আলাদা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...