Sunday, May 17, 2026

ইডেনে মুখোমুখি কলকাতা-চেন্নাই, রবিবার ম্যাচ শেষে মিলবে ‘স্পেশ্যাল’ মেট্রো

Date:

Share post:

রবিবার সন্ধেয় আরও একটি হাইভোল্টেজ ম্যাচ (High Voltage Match)। ক্রিকেটের নন্দনকানে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। ইতিমধ্যে ম্যাচের সব টিকিট শেষ। রবিবার খেলা শেষ হতে রাত এগারোটা পেরিয়ে যাবে। আর সেকারণেই রাতে খেলা শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে কলকাতা মেট্রো (Metro Railway)।

মেট্রো রেলের তরফে সাফ জানানো হয়েছে, রবিবার ম্যাচ শেষে বিশেষ মেট্রো চালানো হবে। শহর ও শহরতলির ক্রিকেট প্রেমীদের কথা মাথায় রেখেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। জানা গিয়েছে, রবিবার এসপ্ল্যানেড (Esplanade) থেকে রাত ১২ টা ১৫ মিনিটে ছাড়বে দক্ষিণেশ্বরগামী (Dakkhineshwar) একটি মেট্রো। সেটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১২ টা ৪৮ মিনিটে। পাশাপাশি রাত ১২ টা ১৪ মিনিটে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষগামী (Kavi Subhas) আরও একটি ট্রেন ছাড়বে। সেটি ১২ টা ৪৮ মিনিটে কবি সুভাষ স্টেশনে পৌঁছবে।

এছাড়াও রবিবারের হাইভোল্টেজ ম্যাচের জন্য এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর টিকিট কাউন্টারও মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। স্মার্ট কার্ড ও টোকেন উভয় পরিষেবাই কাউন্টার থেকে মিলবে। যাত্রীদের সুবিধার্থে সব স্টেশনেই থামবে দুই স্পেশাল রেক।

 

 

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...