Saturday, June 27, 2026

৪ কোটি টাকার দায় অয়নের উপর চাপালেন বান্ধবী শ্বেতা!

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় লেনদেনের দায় বন্ধু অয়ন শীলের (Ayan Seal) উপরেই চাপালেন শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty)। ED-র জিজ্ঞাসাবাদে শ্বেতা জানালেন, তাঁর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও তা নিয়ন্ত্রণ করতেন বন্ধু অয়ন। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শ্বেতা চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) ৪কোটি টাকা লেনদেন হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, এই বিপুল লেনদেন সম্পর্কে শ্বেতা সব দায় চাপিয়েছেন বন্ধু অয়ন শীলের উপরে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁর নামে থাকলেও, নিয়ন্ত্রণ ছিল অয়নের। এমনকী, টাকার উৎস কী তাও তিনি জানতেন না বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অয়নের বান্ধবী।

আরও পড়ুন- সরকারি বাংলো ছাড়লেন রাহুল, নয়া ঠিকানা মায়ের ১০ জনপথ রোড

ইডি সূত্রে খবর, অয়ন নিয়োগ দুর্নীতির টাকা আত্মীয়-বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে। এই তালিকায় ছিলেন বান্ধবী শ্বেতাও। তবে, শ্বেতার দাবি সত্ত্বেও তাঁর গাড়ি বা ফ্ল্যাটের বিষয়টি সন্দেহের বাইরে রাখছেন না তদন্তকারীরা।

 

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...