Saturday, June 27, 2026

সরকারি বাংলো ছাড়লেন রাহুল, নয়া ঠিকানা মায়ের ১০ জনপথ রোড

Date:

Share post:

মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে বৃহস্পতিবার সুরাটের দায়রা আদালত সাজা বহাল রাখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর(Rahul Gandhi)। এরপর লোকসভার হাউজিং কমিটির নির্দেশ মতো শনিবার সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী। লুটিয়েন্স দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের এই সরকারি বাংলোই ছিল রাহুল গান্ধীর ঠিকানা। জানা যাচ্ছে, আপাতত মা সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) জন্য বরাদ্দ ১০ জনপথের সরকারি বাংলোই হতে চলেছে রাহুলের ঠিকানা।

শনিবার সকালে রাহুলের বাংলোয় গিয়েছিলেন তাঁর বোন প্রিয়াঙ্কা। দুপুরে তিনি আবার যান ১২ তুঘলক রোডে। গত কয়েকদিন ধরেই এই বাংলো থেকে রাহুলের আসবাবপত্র সরানোর কাজ চলছিল। শনিবার সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হয় ১০ জনপথের সরকারি বাংলোয়। উত্তরপ্রদেশের রায়বরেলীর সাংসদ হিসাবে ওই বাংলোটি বরাদ্দ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়ার জন্য। প্রসঙ্গত, ২০০৪ সালে অমেঠী লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে প্রথম সাংসদ হয়েছিলেন রাহুল। সে সময় ১২ তুঘলক রোডের এই বাংলো রাহুলের জন্য বরাদ্দ করেছিল লোকসভার হাউজিং কমিটি। শনিবার তা ছেড়ে দিলেন ওয়েনাড়ের সদ্য প্রাক্তন সাংসদ। তবে রাহুল বাংলো ছাড়লেও রাজ্যসভার মেয়াদ দুবছর আগে ফুরিয়ে যাওয়া মোদি ঘনিষ্ঠ গুলাম নবি আজাদ আজও রয়ে গিয়েছেন হাউজিং কমিটির বরাদ্দ করা সরকারি বাংলোতেই।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে মোদি পদবি নিয়ে মন্তব্য করার জেরে রাহুলকে ২ বছরের সাজা শোনায় সুরাট আদালত। তার জেরে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেন। এরপর রাহুলকে বাংলো ছাড়ার নোটিশ দেয় লোকসভার হাউজিং কমিটি সেইমতো এদিন বাংলো ছাড়লেন রাহুল।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...