Sunday, April 26, 2026

১৪৪ ধারার মধ্যেই কালিয়াগঞ্জে যাচ্ছে NCPCR! ধি.ক্কার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের

Date:

Share post:

কালিয়াগঞ্জে (Kaliaganj) দ্বাদশ শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কিন্তু তাকে উপেক্ষা করেই সেখানে সংবাদমাধ্যমের বড় টিম নিয়ে হাজির হচ্ছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদল। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।

‌‌‌ রবিবার, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল সংবাদ মাধ্যমের টিম হচ্ছে প্রতিনিধি দল। এই ঘটনায় কড়া ভাষায় টুইট করল রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। লজ্জাজনক বলে তীব্র ধিক্কার দেওয়া হয়েছে। লেখে হয়েছে,
“১৪৪ ধারা লঙ্ঘন করে কালিয়াগঞ্জে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের দল। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের এই ভূমিকা লজ্জাজনক। সংবাদমাধ্যমকে নিয়ে আইন ভেঙে সেখানে যাচ্ছে প্রতিনিধিদল।”

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে দু’দিন ধরে উত্তপ্ত রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।পরিস্থিতিতে নিয়ন্ত্রণে ৭ দিন কালিয়াগঞ্জের একাংশে ১৪৪ ধারা জারি করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আর সেখানেই সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে যাচ্ছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিদল। প্রশ্ন উঠছে প্রকৃত সত্য জানতে না এলাকা আরও অশান্ত করতে কী কারণে যাচ্ছেন NCPCR-এর প্রতিনিধিরা!

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...