Saturday, June 6, 2026

মা সারদার মন্দিরের শতবর্ষ উদযাপন! জয়রামবাটিতে সকাল থেকেই ভক্তদের ঢল

Date:

Share post:

সারদার মায়ের জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটিতে শুরু হল মাতৃ মন্দির প্রতিষ্ঠার শতবর্ষ উৎসব। শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে ভক্তদের ঢল। উৎসব উপলক্ষে সেজে উঠেছে মায়ের বাটি। সেজে উঠেছে গোটা গ্রাম।

আরও পড়ুন:রবির ভোরে ধুবুলিয়ায় পথ দু*র্ঘটনায় মৃ*ত্যু পিকআপ ভ্যান চালকের! আ*হত খালাসি

রবিবার সকালে মঙ্গলারতির মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। আরতির পর বের হয় শোভাযাত্রা। গোটা জয়রামবাটি গ্রাম প্রদক্ষিণের পর ফের মন্দিরে জমায়েত হন ভক্তরা।

উল্লেখ্য, ১৯২৩ সালে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মা সারদার পুরাতন বাটি ও নতুন বাটি নিয়ে প্রতিষ্ঠা হয় মাতৃমন্দিরের। ধীরে ধীরে এই মন্দির যেমন আকার আয়তনে বাড়তে থাকে, তেমনই মাতৃমন্দিরের কাজের পরিসরও বাড়তে থাকে। আধ্যাত্মিকতার পাশাপাশি আর্ত ও দুঃস্থের সেবায় জেলা ও জেলার বাইরে দৃষ্টান্ত হয়ে ওঠে এই মাতৃমন্দির। সেই মাতৃমন্দিরের শতবর্ষ উৎসব শুরু হয়েছে।

আজ গোটা দিন ধরেই সানাই বাদন, মায়ের কথা পাঠ, ভক্তিমূলক আলোচনা, ভক্তিগীত পরিবেশন, যাত্রাপালা-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরাও।

 

 

Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...