Saturday, June 6, 2026

আমাদের বিরুদ্ধে মন্তব্যের জন্য CBI নোটিশ দেওয়া হয়নি: সত্যপাল ইস্যুতে মুখ খুললেন শাহ

Date:

Share post:

পুলওয়ামা কান্ড নিয়ে মোদির বিরুদ্ধে আঙুল তোলার পর অন্য এক মামলায় জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিককে(Satyapal Malik) নোটিশ পাঠিয়েছে সিবিআই। এরপরই মোদি সরকারের বিরুদ্ধে সড়ক হয়েছে বিরোধীরা। অভিযোগ উঠছে সরকারবিরোধী মন্তব্যের জেরেই এবার এজেন্সির নিশানায় পড়েছেন প্রাক্তন রাজ্যপাল। মোদি সরকারের(Modi Govt) একনায়কতন্ত্র নিয়ে যখন সোচ্চার গোটা দেশ ঠিক সেই সময় মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(home ministry) অমিত শাহ(Amit Shah)। তিনি জানালেন, আমাদের বিরুদ্ধে মন্তব্যের জন্য সত্যপালকে নোটিশ দেওয়া হয়নি। যে মামলায় ওনাকে নোটিশ পাঠানো হয়েছে। সেই মামলাতে এই নিয়ে তৃতীয় বার নোটিশ গেল ওনার কাছে। এর সঙ্গে বিজেপি সরকারের কোন যোগ নেই।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সত্যপাল মালিককে এই নিয়ে দ্বিতীয়বার তৃতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। একটি মামলার তদন্ত চলছে। সেখানে যদি নতুন কোন তথ্য বা প্রমাণ সামনে আসে তাহলে সিবিআই ফের জেরা করে। সে হিসেবেই ওনাকে তৃতীয়বার এই সমন পাঠানো হয়েছে। এই ধরনের বক্তব্য সম্পূর্ণ ভুল যে আমাদের সরকারের বিরুদ্ধে মন্তব্য করার জেরেই উনাকে নোটিশ পাঠানো হয়েছে।” পাশাপাশি সত্যপালকে কটাক্ষ করে তিনি আরো বলেন, “আমার প্রশ্ন এটাই যে যখন উনি রাজ্যপাল ছিলেন তখন ওনার আত্মা কেন জেগে ওঠেনি? এ ধরনের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা কতটুকু তা সাধারণ জনগণ ও সাংবাদিকরা তদন্ত করবেন? তিনি যা বলছেন তাতে যদি কোনো সত্যতা থাকে তাহলে কেন তিনি তখন নীরব ছিলেন? এসব কথা পাবলিক ফোরামে বিতর্কের জন্য নয়। আমি শুধু দেশবাসীকে বলতে চাই বিজেপি সরকার এমন কিছু করেনি যা আমাদের আড়াল করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানোর পরও সেনাবাহিনীকে বিমান দেওয়া হয়নি। পুলওয়ামা জঙ্গি হামলায় এত মৃত্যু দায় সরকারের। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলতে চাইলে তিনি আমায় চুপ থাকতে বলেন। বলার অপেক্ষা রাখে না মালিকের এখানে মন্তব্যের পর বেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। গোটা ঘটনায় আঙুল ওঠে মোদি সরকারের দিকে। এরপরই অন্য আরেক মামলায় সিবিআই নোটিশ এসে পৌঁছয় সত্যপালের কাছে। ফের বিতর্ক বাড়ে। মোদি সরকারের দিকে অভিযোগ ওঠে সরকার বিরোধী মন্তব্য জেরেই এবার বিপাকে পড়েছেন সত্যপাল মালিক। এই ইস্যুতেই এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন অমিত শাহ।

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...