Friday, June 5, 2026

স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা! মেঘে ঢাকল রাজ্য, নামল পারদ

Date:

Share post:

অবশেষে গরম থেকে মুক্তি। স্বস্তির বৃষ্টিতে (Rain) ভিজল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। গত এক সপ্তাহের তাপপ্রবাহ (Heat Wave) কাটিয়ে সোমবার সকাল থেকেই আকাশের মেঘলা মেজাজে খুশি হয়েছেন বঙ্গবাসী। বেলা গড়াতেই রাজ্যজুড়ে বৃষ্টির খবর। বাদ পড়ল না মহানগরীও (Rain in Kolkata)। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, বারুইপুর, ক্যানিং এলাকাতেও যেমন বৃষ্টির খবর, তেমনই হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি ভেজা প্রকৃতির ছবি প্রকাশ্যে।

বৈশাখের আকাশে হঠাৎ করে মেঘের উদয় হওয়ায় কালবৈশাখীর সতর্কতা জানিয়েছিল হাওয়া অফিস (Alipore Weather Department)। ঠিক সেই কথাই সত্যি প্রমাণিত হল সোমবার বেলা এগারোটার পর থেকে। আকাশ কালো করে বৃষ্টি নামল, তার সঙ্গে দোসর দমকা ঝোড়ো হাওয়া। রোদ ঝলমলে কলকাতার আকাশের চরিত্র বদলেছে দুপুর ১২ টার পর থেকে। তারপরই কোথাও ঝিরঝিরে কোথাও আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

 

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...