Thursday, April 30, 2026

অভিষেককে জিজ্ঞাসাবাদের বিষয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়াল শীর্ষ আদালত

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) জিজ্ঞাসাবাদের বিষয় হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠির প্রেক্ষিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদের বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ছাড়পত্র দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তার উপর আগেই স্থগিতাদেশ জারি করেছিল শিশু আদালত এবার তার মেয়াদ বাড়ানো হল। মামলাটির পরবর্তী শুনানি শুক্রবার।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল অভিযোগ করেছিলেন, অভিষেকের নাম বলানোর জন্য তাঁকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতকে চিঠি দেওয়ার পাশাপাশি অভিযোগ জানিয়ে হেস্টিংস থানাতেও ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানান কুন্তল। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, কুন্তলের চিঠির মামলায় প্রয়োজনে অভিষেককেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং ইডি। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। গত সোমবার এই মামলায় এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিন আরও চারদিনের জন্য অভিষেকের মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

 

 

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...