Tuesday, March 31, 2026

মোদি পদবি মামলায় সাময়িক স্বস্তি রাহুলের! অন্তর্বর্তী স্থগিতাদেশ পাটনা হাই কোর্টের

Date:

Share post:

মোদি পদবি (Modi Surname) মামলায় আপাতত স্বস্তি পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার নিম্ন আদালতের নির্দেশে ১৫ মে পর্যন্ত স্থগিতাদেশ জারি করল পাটনা হাইকোর্ট (Patna High Court)। বিজেপি নেতা সুশীল মোদির (Sushil Modi) আবেদনের ভিত্তিতে পাটনার এক নিম্ন আদালত এই মামলার প্রেক্ষিতে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) গত ১২ এপ্রিল আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল। নিম্ন আদালতের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কংগ্রেস নেতা (Congress Leader)। আর তারপরই সেই মামলায় স্থগিতাদেশ জারি করল পাটনা আদালত। আর সোমবার এমন রায়ে কিছুটা হলেও স্বস্তিতে সোনিয়া তনয়। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ মে।

উল্লেখ্য, ২০১৯ সালে কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী এক জনসভা থেকে প্রশ্ন তোলেন, মোদি পদবি যাদের তাঁদের নামই কেন বারবার চোরদের তালিকায় উঠে আসছে? এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গুজরাটের (Gujrat) পাশাপাশি মানহানির মামলা দায়ের হয় বিহারেও (Bihar)। গুজরাটের সুরাটের আদালত ইতিমধ্যে রাহুল গান্ধীকে এই মামলায় দোষী সাব্যস্ত করে তাঁকে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আর নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাহুল। তবে সেখানেও মেলেনি স্বস্তি, উল্টে রাহুলের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

তবে এদিন রাহুল গান্ধীর সপক্ষে পটনা হাইকোর্টে উপস্থিত ছিলেন আইনজীবী বীরেন্দ্র রাঠোর। তিনি জানান, আমরা মামলা খারিজের একটি খারিজের আবেদন দাখিল করেছি। ওই বিষয়টি ইতিমধ্যেই সুরাটের আদালতে বিচারাধীন। এই একই বিষয়ের বিচার ভিন্ন আদালতে হতে পারে না। এটা বেআইনি। মামলার পরবর্তী শুনানি ১৫ মে, ততদিন পর্যন্ত নিম্ন আদালতের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতিতে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কংগ্রেস নেতা।

 

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...