Wednesday, March 11, 2026

সমলি*ঙ্গ বিয়ের স্বীকৃতি নিয়ে আদালতে আর্জি ৪০০ অভিভাবকের!

Date:

Share post:

সমলি*ঙ্গের বিবাহ (Same Sex Marriages)আইনি স্বীকৃতি পাবে কি? সুপ্রিম আদালতে (Supreme Court) গড়িয়েছে মামলা। একের পর এক তারিখ দেওয়া হয়েছে বটে কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud), বিচারপতি এস কে কাউল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পি এস নরসিমার বেঞ্চে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু এভাবে আর কতদিন? এতে বাড়ছে মানসিক চাপ। এবার বাধ্য হয়েই দ্রুত এই মামলার শুনানির আর্জি জানিয়ে আদালতে চিঠি লিখলেন ৪০০ জন অভিভাবক। জানা যাচ্ছে চিঠিতে সমলি*ঙ্গের বিয়ের (Same Sex Marriages) আইনি স্বীকৃতির দাবি করেছেন তাঁরা।

সমকামী, রূপান্তরকামী, বহুকামীরা (LGBTQIA++ ) যাতে বিয়ে করতে পারেন এবং সেই বিয়েতে আইনি সম্মতি পেতে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ৪০০ অভিভাবক। সমলিঙ্গের বিয়েতে আইনি সিলমোহরের দাবিতে জমা পড়া আবেদনের শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে (Supreme Court)। সমাজে বিয়ে মানেই সেখানে যৌন সম্পর্কের একটা ভূমিকা থাকে। কিন্তু সমলিঙ্গের সম্পর্কে মানসিক সংযোগ অনেক বেশি গভীর এবং এর স্থিতিশীলতা রয়েছে। এই অভিমত প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সেই শুনানির মধ্যেই ‘সুইকার- দ্য রেনবো পেরেন্টস’ নামের সংগঠনের পক্ষ থেকে এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিঠিতে লেখা হয়েছে, ” আমরা নিশ্চিত আমাদের দেশের মতো বড় একটা দেশে, যেখানে এমন বৈচিত্র, সেখানে আমাদের সন্তানদের বিয়েকে বৈধতা দিতে আইনি দরজা খুলে দেওয়া হবে। আমাদের বয়স হচ্ছে। কেউ কেউ শিগগিরি ৮০ ছোঁবে। আমাদের আশা, আমরা আমাদের জীবদ্দশাতেই আমাদের সন্তানদের বিয়ে দেখে যেতে পারব।” এর আগে সমলিঙ্গের বিয়ে নিয়ে কেন্দ্র আপত্তি তুললেও সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিদের বেঞ্চ তা খারিজ করে দেয়।

 

spot_img

Related articles

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...